ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
94

মোঃ আব্দুল্লাহেল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের শ্যালক লিটন মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিরার (৯ জুন) বিকাল সাড়ে ৩ টায় ঘোড়াঘাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইউপি চেয়ারম্যানের শ্যালক লিটন মিয়াকে ভিজিডি, ভিজিএফ সহ অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন সুবিধাভোগীর তালিকার নিয়ন্ত্রনকারী উল্লেখ করে লিখিত সংবাদ সম্মেলন করেন, অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো: আনোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমি গত শনিবার (০৮ জুন) আনুমানিক দুপুর ০১:১৫ মিনিটে ২নং পালশা ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে ভিজিডি ও ভিজিএফ কার্ডের তালিকা নেওয়ার জন্য ইউপি সচিবের সাথে কথা বলে হালনাগাকৃত তালিকা চাইলে ইউপি সচিব বিষ্ণু বাবু বলেন, তালিকা লিটন মিয়ার কাছে আছে। তখন আমি লিটন মিয়াকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এর কিছুক্ষণ পরে লিটন মিয়া পরিষদের অফিস কক্ষে আসলে আমি ফোন রিসিভ না করার বিষয়ে জানতে চাওয়ায় তিনি রাগান্বিত হয়ে আমার নিকট তেড়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারধরেরর চেষ্টা চালাতে থাকেন। পরক্ষনে তিনি তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে টানাহেচড়া করতে থাকেন। আমি আমার জীবন রক্ষার্থে তাদের নিকট নিজেকে ছাড়িয়ে চলে যাওয়ার সময় তিনি আমার হাত-পা কেটে নেওয়াসহ খুন জখমের হুমকি দেন।

এ সময় তিনি আরও বলেন, ২নং পালশা ইউনিয়নে একজন বহিরাগত ব্যক্তি হয়েও লিটন মিয়া নিজেকে চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের শ্যালক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ ভিজিডি, ভিজিএফ, বিভিন্ন সুবিধা ভোগীর তালিকা সহ বিভিন্ন কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকরি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া সরেজমিনে গিয়ে জনগনের নিকট খোজ খবর নিলে জানতে পারবেন লিটন মিয়া কত রকমের দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িত আছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য জানান, এ বিষয়ে আমি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি অভিযোগ দাখিল করেছি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।


ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here