কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্র আমান নিখোঁজ

0
71

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

সোমবার (১০ই জুন) সকাল দশটায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বন্ধু মিলে খোকসা গড়াই নদীতে গোসল করতে যায়। সেখানে আমান নামের ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্র নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা যায় নিখোঁজ আমানের বাড়ি খোকসা উপজেলা একতারপুর গ্রামে বাবার নাম শামীম হাসান, তাহার একটিই সন্তান আমান। খোকসা থানা পাড়া একটি ভাড়া বাসা বাড়িতে পরিবারসহ বসবাস করতেন।

নিখোঁজের পর খোকসা ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিখোঁজ আমানের উদ্ধারের তৎপরতা চালায়। তিন ঘণ্টা চেষ্টার পর খুলনা ডুবুরি টিমকে খবর দেয়। পরে খুলনা থেকে ৬ জন ডুবুরি এসে উদ্ধারের চেষ্টা চালায়। উদ্ধারে ২৪ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনে নিখোঁজ আমানের।

ঘটনাটি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত। খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা সহ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্র আমান নিখোঁজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here