খোকসা পৌরসভার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান মেয়র পদপ্রার্থী মোঃ হাসেম আলী

0
104

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ হাসেম আলী (১৩ ই জুন) রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় তাহার পক্ষ থেকে পৌর বাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে পৌর বাসির দোয়া ও সমর্থন চান।

পবিত্র ঈদুল আযহা, কুরবানী ঈদ নামে ও পরিচিত, মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন।

ঈদুল আযহা আমাদের মহানবী হযরত ইবরাহিম (আ.) এর কুরবানীর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহর প্রতি তার অসীম আনুগত্যের নিদর্শনস্বরূপ তিনি তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কুরবানী করার জন্য প্রস্তুত হন। আল্লাহ তাঁর এই আনুগত্য ও আত্মোৎসর্গকে প্রশংসিত করেন এবং ইসমাইল (আ.) এর স্থলে একটি দুম্বা কুরবানীর জন্য পাঠান।

এই ঘটনাটি মুসলিম উম্মাহর মধ্যে ত্যাগের চেতনা জাগ্রত করে এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের শিক্ষা দেয়।

ঈদুল আযহা উদযাপন শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে। মুসলমানরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে এবং এরপর কুরবানীর পশু জবাই করে। এই কুরবানীর মাংস তিন ভাগে ভাগ করা হয় – এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের জন্য, এবং এক ভাগ দরিদ্র ও অভাবগ্রস্তদের জন্য।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোঃ হাসেম আলী সবার উদ্দেশ্যে বলেন আগামী পুরো নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করব। এরই লক্ষে সবার কাছে দোয়া ও সমর্থন চায়। এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি।পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় যে আত্মত্যাগ ও ত্যাগের মধ্যে রয়েছে সত্যিকার আনন্দ ও শান্তি। এই শিক্ষা আমাদের জীবনে অনুশরণ করার চেষ্টা করা উচিত।

ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ আমাদের সবার কুরবানী ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন।

কুরবানী ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের জীবনে ত্যাগের গুরুত্ব ও মূল্যবোধের পাঠ শেখায়। আসুন আমরা সবাই এই পবিত্র দিনে ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের জীবনকে আর ও সুন্দর ও অর্থবহ করে তুলি।


খোকসা পৌরসভার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান মেয়র পদপ্রার্থী মোঃ হাসেম আলী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here