কুষ্টিয়ার খোকসায় সর্ব বৃহত্তম ঈদগাহে নির্ধারিত সময়ে সকাল ৮ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত

0
116

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় মালিগ্রাম, জানিপুর, কমলাপুর সর্ব বৃহত্তম ঈদগাহে (১৭ ই জুন) রোজ সোমবার সকাল ৮ টায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।

উক্ত পবিত্র ঈদুল আযহার নামাজ পড়ান চুয়াডাঙ্গা থেকে আগত সুমিষ্টভাষী ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআনের হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব।

সর্ব বৃহত্তম মালিগ্রাম, জানিপুর ও কমলাপুর ঈদগাহ গোরস্থানে ৫ থেকে ৬ হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ গোরস্থানের (সভাপতি) বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। (সাধারণ সম্পাদক) এ জেড জি রশিদ রেজা বাজু। (সিনিয়ার সহ-সভাপতি) মোঃ হাসেম আলী। (সহ সাধারণ সম্পাদক) আশরাফুল আলম (টিটু)। (ক্যাশিয়ার) নাহিদুল ইসলাম রাজু। সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত ঈদের নামাজে ঈদগাহ গোরস্থান উন্নয়নের লক্ষ্যে মুসল্লিদের মধ্যে অনেকে আর্থিক সহায়তা প্রদান করেন। নামাজ শেষে দোয়া অনুষ্ঠান ও কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

পরিশেষে ঈদগাহ কমিটির পক্ষ থেকে মালিগ্রাম জানিপুর কমলাপুর সর্বস্তরের মুসল্লিদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


কুষ্টিয়ার খোকসায় সর্ব বৃহত্তম ঈদগাহে নির্ধারিত সময়ে সকাল ৮ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here