রোহিঙ্গা শিবিরে পাহাড় ধ্বসে ৯ জনের মৃত্যু

0
54

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

অতি ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন স্থানীয় এবং বাকী সবাই রোহিঙ্গা।

আজ বুধবার (১৯ জুন) ভোর বেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫), ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে বসবাসরত চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আলী জহুরের ছেলে মো. হোসেন আহম্মেদ (৫০), একই শিবিরের রোহিঙ্গা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), জামালের ছেলে মো. সালমান (৩), ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের আবুল কালাম (৫৭), মতির রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের ছেলে আবু মেহের (২৪), শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালীর ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা এ খবর নিশ্চিত করে বলেন, প্রবল বর্ষণের কারণে উখিয়ার চারটি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন।


রোহিঙ্গা শিবিরে পাহাড় ধ্বসে ৯ জনের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here