
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সামসুল হক (৩৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৮ জুন দুপুর ১২ টার সময় উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট এলকার নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত সামসুল হক চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকার মৃত বদিউজ্জামান এর বড় ছেলে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ীর ক্যাবল মেরামত করছিলেন সামসুল হক। এ সময় অসাবধানতা বশত ক্যাবল ছিড়ে যায়, এবং সেই ক্যাবলে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোন অবহেলা থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












