নেত্রকোনা পূর্বধলার গোহালাকান্দা উন্নয়ন তহবিলের আসবাবপত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন

0
150

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনা পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্প থেকে ইউনিয়নের বিভিন্ন সরকারি অফিসে আসবাবপত্র বিতরণ করেন ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফজল।

শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র, গোহালাকান্দা ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিস, বাদে বাড়েঙ্গা কমিউনিটি ক্লিনিক, নশ্বাই কান্দুলিয়া কমিউনিটি ক্লিনিক ও কিসমত বাড়েঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন আসবাপত্র দেওয়া হয়। আসবাবপত্রগুলো ছিলো, আলমিরা, সিটিং চেয়ার, অফিসিয়াল চেয়ার, কম্পিউটার টেবিল, সেক্রেটারিয়েট টেবিল, প্রমিউটার। স্ব স্ব সরকারি অফিসের প্রতিনিধিদের হাতে আসবাপত্রগুলো হস্তান্তর করে ইউ চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজেই।

এছাড়া শ্যামগঞ্জ প্রেসক্লাবে তিনি উন্নত মানের ১০টি চেয়ারও বিতরন করেন।

জাতীয় দৈনিক একুশে নিউজের প্রতিনিধি মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে মো: আনোয়ার হোসেন বলেন, আমার পিতা বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুল জব্বার ১১নং গোহালাকান্দা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, গোহালাকান্দা ইউনিয়ন ও শ্যামগঞ্জ বাসীর উন্নয়নের জন্য তিনি আমৃত্যু পর্যন্ত চেষ্টা ও সহযোগিতা করে গেছেন, তিনি শ্যামগঞ্জ কলেজের যা বর্তমানে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ নামে পরিচিত শ্যামগঞ্জ কৃষি ব্যাংক, গোহালাকান্দা ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্যোগক্তা ও প্রতিষ্ঠাতা যা নতুন প্রজন্মের অনেকে জানে কিনা সন্দেহ।

আমাদের পরিবার সব সময় গোহালাকান্দা ও শ্যামগঞ্জ বাসীর উন্নয়নে ও সহযোগিতায় পাশে ছিল। আমি নিজেও আমার পিতার মত মানুষের বিপদে আপদে সহযোগিতায়সব সময় পাশে থাকার চেষ্টা করি এবং আমৃত্যু পর্যন্ত গোহালাকান্দা ও শ্যামগঞ্জ বাসীর উন্নয়নে পাশে থাকতে চাই।

চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “আমার ইউনিয়নের বিভিন্ন সরকারি অফিসে কিছু আসবাবপত্রের ঘাটতি ছিলো৷ ঐসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানালে তাদের এই বরাদ্দ দেওয়া হয়।  আমি প্রায় ২ বছর ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সবসময় চেষ্টা করি আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। জনগণের যে কোনো বিপদে পাশে থাকার চেষ্টা করি। আমার পরিষদের প্রতিটি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করছি। মানুষ মাত্রই ভূল আমারও ভূল হতে পারে। যদি কারো মনে হয়, আমার কোনো কাজ ভূল হচ্ছে, তাহলে ধরিয়ে দিবেন। আমি সবসময় সঠিক পথে চলার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা নিয়ে আমার ইউনিয়নকে এগিয়ে নিতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন, ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোঃ হাসিন ইসরাক, উদ্যোক্তা মোঃ সাদ্দাম হোসেন। মহিলা ইউপি সদস্য মোছাঃ হাসিনা বেগম হাসি, মোছাঃ পারুল বেগম, শরীফা আক্তার এবং ইউপি সদস্য ইসতিয়াক আহম্মদ সুমন, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ মোজাম্মেল মিয়া, বিপ্লব চন্দ্র ধর, আওয়াল, মোঃ শামীম মিয়া, মোঃ কামাল উদ্দিন তালুকদার, মোঃ জামাল মিয়া, মোঃ আব্দুল আলীম।


নেত্রকোনা পূর্বধলার গোহালাকান্দা উন্নয়ন তহবিলের আসবাবপত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here