ঘোড়াঘাটে সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

0
64

মোঃ আব্দুল্লাহীল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী তিনি ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন ভূমি অফিস, ঘোড়াঘাট থানা, উপজেলা ভূমি অফিস,হরিপাড়া আশ্রয়ন কেন্দ্র ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

এর আগে জেলা প্রশাসক শাকিল আহমেদ ঘোড়াঘাট উপজেলায় পৌঁছিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

এ সময় তার সঙ্গে ছিলেন,উপজেলা চেয়ারম্যান  কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার মো. মাহমুদুল হাসান, সহকারি কমিশনার (গোপনীয়) সাহেল আহমেদ, নবাগত সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও কবিরুল ইসলাম প্রধান সহ অনেকে।


ঘোড়াঘাটে সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here