আমতলীতে কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অধীন মেলা অনুষ্ঠিত

0
125

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে বুধবার ২০২৩-২০২৪ অর্থবছরে কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলী উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি কৃষি মেলা উলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মো. ঈসার সঞ্চনালয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে র‌্যালী আলোচনা সভাশেষে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ সিএস রেজাউল করিম। আমতলী পৌরসভার সাবেক মেয়র মো. নাজমুল আহসান নান্নু, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা যুথী, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক।

আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মাঠে ফসল চাষের ১২টি স্টল পরিদর্শন করেন।


আমতলীতে কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অধীন মেলা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here