বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাই রুপালী ব্যাংক কুমারখালী শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন

0
125

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী রূপালী ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশে কুমারখালী রূপালী ব্যাংক শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ ০৯ জুলাই ২০২৪ইং তারিখে আজ বিকাল ৫ টার সময় কুমারখালি রুপালী ব্যাংকে গ্রাহকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠান করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ সেলিম উদ্দিন উপ মহাব্যবস্হাপক ও জোনাল ম্যানেজার রুপালী ব্যাংক পি এলসি জোনাল অফিস কুষ্টিয়া। জিয়াউর রহমান, এসপিও সিনিয়ার প্রিন্সিপাল অফিসার কুষ্টিয়া জোনাল অফিস, মোঃ আব্দুল হাকিম রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ব্যবস্থাপক, মোঃ সাহাবুল ইসলাম দ্বিতীয় কর্মকর্তা, রাজু আহমেদ সিনিয়র অফিসার, কাজী মাহাবুবা খাতুন অফিসার, অসিত কুমার অফিসার, অর্জুন কুমার সরকার অফিসার, রূপালী ব্যাংক পি এল সি কুমারখালী শাখা, কুমারখালী রূপালী ব্যাংক শাখার সম্মানিত শতাধিক গ্রাহকগ।

শুভেচ্ছা বক্তব্য দেন ও ফুলের তোরা দিয়ে গ্রাহকদের বরন করেন মোঃ আব্দুল হাকিম শাখা ব্যবস্হাপক রূপালী ব্যাংক পি এল সি কুমারখালি শাখা।

প্রধান অতিথি, মোঃ সেলিম উদ্দিন উপ মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বক্তব্য রাখেন, তিনি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সম্পর্কে গ্রাহকদের মাঝে বলেন, বৈধ পথ বা ব্যাংকিং চ্যানেল ছাড়া আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অন্য কোন উপায়ে দেশে প্রেরণ করা আইনত দন্দনীয় অপরাধ এবং দেশের জন্য এটা ক্ষতিকর। ছোট হোক বড় হোক যেকোনো ঋণের জামিনদার হতে হলে আগে ভাবতে হবে যে ব্যক্তি ঋণ গ্রহণ করছে ওই ব্যক্তির ঋণ প্ররিশোধ করার ক্ষমতা আছে কিনা তারপর ওই ঋণে জামিনদার হতে হবে। ঋন খেলাপি হলে জামিনদার কে ঋনের দায়ভার নিবে আপনি ঋণ খেলাপি হলে সিআইবি প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য দৃশ্যমান থাকবে বিধাই আপনি কোন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হতে কোন ধরনের ঋণ সুবিধা পাবেন না। প্রয়োজনের অতিরিক্ত ঋণ গ্রহণ হতে নিজে বিরতি থাকুন এবং অন্যকেও বিরতি রাখুন। ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও আপনার দায়-দায়িত্ব এবং আইনগত সম্পর্কে অবহিত আপনাকে হতে হবে। ডেবিট ও ক্রেডিট কার্ডে প্রতিটি লেনদেনের পর কত্তনকৃত টাকার পরিমাণ যাচাই করে নিন এবং লেনদেনের শেষে আপনার কার্ডটি বুঝেনিন। এটিএম এ আপনার পক্ষে অন্য কোন ব্যক্তিকে লেনদেন করার জন্য অনুমতি থেকে বিরতি থাকুন, আপনার আইডি পাসওয়ার্ড ও অনন্য নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়টি অন্য কারোর সাথে শেয়ার করা থেকে বিরতি থাকুন। ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোন অভিযোগ থাকলে দেরি না করে দ্রুত সমাধানের জন্য ফোন করুন ১৬২৩৬ নম্বরে অথবা দ্রুত রূপালী ব্যাংকে যোগাযোগ করুন। সার্বিক সহযোগিতায় সর্বক্ষণ রূপালী ব্যাংক পি এল সি কুমারখালী শাখা সহ সারা বাংলাদেশের রুপালী ব্যাংক আপনার পাশে আছে এবং থাকবে। তিনি আরো বলেন কোন বড় ধরনের সমস্য যদি শাখা অফিস সমাধান করতে না পারে তাহলে অবশ্যই কুষ্টিয়া জোনাল অফিসে যোগাযোগ করবেন সমাধান হবে আশা করি।

মোঃ সেলিম উদ্দিন উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার পিএলসি কুষ্টিয়া বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন করেন এবং বক্তব্য শেষ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাই রুপালী ব্যাংক কুমারখালী শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here