দুমকিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0
74

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী দুমকি উপজেলার জলিশা গ্রামে পানিতে ডুবে হাফছা নামের ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাফছা জলিশা এলাকার মানিক মিরার মেয়ে।

জানা গেছে, শনিবার বিকালে শিশু হাফছা বাসা থেকে খেলতে বের হয়, যখন সন্ধ্যা হয়ে আসে, হাফছা বাসায় আসেনি। তখন পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুঁজি করে। তার বাবা দুমকি পিরতলা বাজার থেকে গিয়ে দেখতে পান পুকুরের পাড়ে তার মেয়ের জুতা। তখন মানিক মীরা পুকুরে ঝাঁপ দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার মেয়েকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


দুমকিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here