ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মোঃ আব্দুল্লাহীল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য ও নাতী-নাতনীদের সরকারি কার্যক্রমে কোটা বহাল রাখার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্ত¡রে মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড ও নাতি-নাতনি পোষ্যবৃন্দের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জগদীস চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান ভোলা প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিসহ অনেকে উপস্থিত ছিলেন।


ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles