তেঁতুলিয়ায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
93

মো: শাহানশাহ সোহান,বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কোটাবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুধু করে। পরে শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে, মিছিলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নেয়৷

বিক্ষোভ মিছিল শেষে তেঁতুলিয়া তেঁতুলতলায় অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে তাদের বক্তব্য তুলে ধরেন, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণ ভাবেই পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষ করে৷


তেঁতুলিয়ায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here