লালমনিরহাটে দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

0
103

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটে হত্যা মামলায় আনসার আলী মেম্বার (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০) নামে দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৮ আগস্ট ২০২৪) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আনসার আলী লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ এলাকার মৃত ওমর আলীর ছেলে। আব্দুল মজিদ একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে জনৈক মিঠু প্রফেসর এর জমিতে বিদ্যাবাগিস এলাকার শ্রী বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়। পর দিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর আসামীদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারা মোতাবেক অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় দুই আসমী আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। অপড় তিন আসামী নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে বেকুসুর খালাস প্রদান করেন।

লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।


লালমনিরহাটে দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here