পটুয়াখালীর বাউফলে ইউপি চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট, জীবননাশের হুমকি

0
66

স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারকে জীবননাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ আগষ্ট) দুপুরে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে স্বজনদেরকে এ হুমকি দেওয়া হয়। আওয়ামীলীগ সরকার পতনের পরে ৫ই আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা শাহিন হাওলাদারের কনকদিয়া ইউনিয়নের আয়লা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও বসত গৃহে হামলা লুটপাট ও অগ্নি সংযোগ করে।

সরে জমিনে জানা যায়, দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রথমে মালামাল লুটপাট করে নিয়ে যায়, এরপর পেট্রোল দিয়ে শাহিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেটকার, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে অগ্নি সংযোগ করে।

এ ব্যাপারে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে হামলা চালিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে দুর্বৃত্তরা ৩৪ টন রড, ২৩৫ বস্তা ডাল, নগদ তিন লক্ষ দশ হাজার টাকা ও ব্যবসায়ী মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীকে অবহিত করলে সেনাবাহিনীর একটি চৌকশ দল ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে সন্ত্রাসীরা আমাকে জীবননাশের হুমকি দিয়ে আসছে। আমি ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, অচিরেই আমি মামলা করবো। উক্ত ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।


পটুয়াখালীর বাউফলে ইউপি চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট, জীবননাশের হুমকি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here