মৌলভীবাজারে বন্যা কবলিত মানুষের পাশে জেলা পুলিশ

0
108

মোহাম্মদ রায়হান,স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, ”যেকোনো দুর্যোগে মৌলভীবাজার জেলা পুলিশ মানুষের সেবায় পাশে আছে। আমরা বিশ্বাস করি সমাজের সকল শ্রেণি পেশার মানুষ একসাথে কাজ করলে আমরা সহজে এই দুর্যোগ মোকাবেলা করতে পারব। দেশের এই ক্রান্তিলগ্নে আমি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানাচ্ছি।”

তিনি বলেন, মৌলভীবাজার জেলা পুলিশের সদস্যগণ আইনশৃংখলা রক্ষার পাশাপাশি উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে।

ইতিমধ্যে মৌলভীবাজার জেলা পুলিশ বন্যায় জরুরি যোগাযোগের জন্য একটি হটলাইন নাম্বার চালু করেছে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এর পাশাপাশি জেলা পুলিশের হট লাইন (০১৩২০-১২০৬৯৮) নাম্বারে যোগাযোগ করা যাবে।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল প্রমুখ।


মৌলভীবাজারে বন্যা কবলিত মানুষের পাশে জেলা পুলিশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here