ফেনীর বন্যাত্রদের পাশে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মানবিক নজরুল ইসলাম শুভ রাজ

0
141

নিজস্ব প্রতিনিধি

দেশের স্মরণ কালের আংকিত বন্যা ফেনী সহ কয়েকটি জেলায় যখন শুরু হয় তখন বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম (শুভ রাজ) মানুষের পাশে এসে দাড়ায়।

পানি বন্ধী মানুষকে দীর্ঘ ৭দিন ফেনীর বন্যাত্রদের বিশুদ্ধ পানি, শুকনো খাবার, স্যালাইন, উষুধ, খিছুড়ি খাওয়াচ্ছেন নজরুল।

নজরুলের নিজ জেলা ভোলা, স্ত্রীর সিজারের ২য় দিন হাসপাতালে রেখে ফেনী চলে যায়, জানতে চাইলে তিনি বলেন আমার পরিবারের চাইতে বন্যাত্রদের পাশে থাকা বেশি জরুরী, আর আমি যদি মানুষের বিপদে পাশে দাঁড়াই আল্লাহ আমার বিপদে নিজ দায়িত্বে সহযোগীতা করবে।

নিজে রান্না করে পানি বন্ধি মানুষের বাসায় বাসায় পৌছে দিয়েছেন খাবার।

তিনি তার ফেজবুক পোস্টে জানায় একবাটি খিছুড়ি পেয়ে মানুষে মুখে যে হাসি ফোটে সেই হাসি জীবনের বিনিময়ে পাওয়া যাবে না। এক বোতল বিশুদ্ধ পানি পেতে কতো মানুষের আহাজারী। কতো মানুষ জীবন বাচাতে আকুতি করছি, কতো মানুষ না খেয়ে আছে সেটা আল্লাহ জানেন। আমার সাধ্যমতো চেস্টা করেছি।

বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন সংগঠনটি ২০২০ইং সালে করোনাকালিন সময়ে প্রতিষ্ঠা করেন নজরুল। যখন মানুষ করোনায় আক্রান্ত হলে পরিবার, ছেলে বাবাকে, বাবা ছেলেকে চিনতোনা না। অসহায়রা সহযোগীতা নিয়ে চলতো। ধনীরা দরজা জানালা বন্ধ করে জমানো টাকা খরচ করে চলতো, তখন মধ্যবিত্তরা আত্তচিৎকার করছে। কেননা মধ্যবিত্তরা কারো কাছে হাত পেতে সহযোগীতা চাইতে পারতো না, আবার জামানো টাকা দিয়ে চলতে পারতো না, তারা আত্তসম্মানের ভয়ে না খেয়ে জীবন কাটাতে বাধ্য হয়। আর তখনি সারা দেশে ২৫টি টিম নিয়ে মধ্যবিত্তদের নগদ অর্থ, খাবার দিয়ে সহযোগীতা করেছেন এই সংগঠন। সেই থেকে এই ফাউন্ডেশন এর পথচলা।

তিনি জানান সংগঠনের পরিচালনা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল সদস্য, সমর্থক সহযোগীতা করেন ফেনীর বন্যাত্রদের।


ফেনীর বন্যাত্রদের পাশে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মানবিক নজরুল ইসলাম শুভ রাজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here