বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্বধলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শহীদুল্লাহ ইমরান

মো: আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বধলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা উপজেলা থেকে ধানের শীর্ষের প্রার্থী এএসএম শহীদুল্লাহ ইমরান সদস্য নেত্রকোনা জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক শহীদুল্লাহ হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

গতকাল পূর্বধলা ষ্টেশন বাজার তাহার নিজ দলীয় বিএনপি কার্যালয়ে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে দলের বর্তমান পরিস্হিতি ও আগামীতে দলের কলাকৌশল নির্ধারন সম্পর্কিত আলোচনা শেষে গণ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই শুভেচ্ছা জানান। শহীদুল্লাহ ইমরান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হাড়িয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আজকে বাংলাদেশকে জালিম স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্ত করেছে বিএনপি সহ দেশের সাধারণ ছাত্র জনতা।

তিনি বলেন,বি এন পি গণতন্ত্রে বিশ্বাসী, আমরা জন গণের ভোটে বিশ্বাসী পূর্বধলায় আমরা শান্তি চাই পূর্বধলায় যাতে কেউ বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আমি ছাত্র জনতার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০২৪ইং সালের কোটা আন্দোলনে সকল শহীদদের এবং যারা আহত হয়েছে তাদের সুস্হতা কামনা করি। জাতি ধর্ম, বর্ণ দল নির্বিশেষে সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।


বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্বধলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শহীদুল্লাহ ইমরান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles