কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা প্রশাসন কর্তৃক ঈদ-এ-মিলাদ্দুনবী পালিত

0
41

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় পালিত হলো ঈদ-এ- মিলাদ্দুনবী।প্রতি বছর প্রবিত্র এইদিনটি বিশ্বের অন্যান্য মুসলিম ন্যায় বাংলাদেশেও পালিত হয়ে আসছে, মুসলিম জাতির কাছে একটি প্রবিত্র দিন এই ১২ রবিউল আওয়াল, যেই দিনটিতে জন্ম গ্রহণ করেন বিশ্ব মানবতার শান্তির দূত, নবীকূলের সেরা নবী,মুসলিম জাতির আদর্শ ও পথ প্রদর্শক, মহান আল্লাহ তা’আলার বন্ধু মহানবী হযরত মোহাম্মদ (সা:)।

৫৭০ খৃস্টাব্দে ১২ রবিউল আওয়াল আরবের কুরাইশ বংশে মা আমেনার কোল আলোকিত করে তিনি জন্মগ্রহণ করেন। আরব সমাজে যখন মানুষ অন্ধকার জগতে তথা বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিলো,অন্যায় অবিচারসহ নানা প্রকার অন্যায় কাজে লিপ্ত ছিলো ঠিক সেসময় মহান আল্লাহ তা’আলা শ্রেষ্ঠনবী মোহাম্মদ (সা:) কে আরবের কলুষিত সমাজকে আলোর পথ দেখানোর উদ্দেশ্য পথ প্রদর্শক হিসাবে তাকে প্রেরণ করেন।

ছোট বেলা থেকেই তিনি ছিলেন মহান, দয়ালূ, সহনশীল ও ধৈর্য্যশীল, যা এখনো মুসলিম জাতির চলার পথের পাথেয়, তিনিই একমাত্র মুসলিম জাতির আদর্শ, তিনিই অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন পরিপূর্ণ ইসলামিক জীবন ব্যবস্থা। আল্লাহ তা’আলা সয়ং তার মর্যাদা ঘোষণা করেছেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসন আজ সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আকাশ কুমার কুন্ডু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব জহুরুল ইসলাম,উপজেলা মডেল মসজিদ এর পেশ ঈমাম, আরো উপস্থিতি ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ।


কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা প্রশাসন কর্তৃক ঈদ-এ-মিলাদ্দুনবী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here