ময়মনসিংহের গৌরীপুরে সিধলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‌্যালী অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় বালিজুড়ী বাজার থেকে বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বালিজুড়ী বাজার থেকে হাসনপুর চৌরাস্তা ঘুরে, আবার বালিজুড়ী বাজার হয়ে টেংগুরীপাড়া ঘুরে বালিজুড়ী মাসরাসা প্রাঙ্গনে শেষ হয়। এরপর দেশ ও জাতির কল্যাণের জন্য মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মোঃ সাদিকুল ইসলাম সাহেব।

ইদে মিলাদুন্নবী (দ) উদযাপন কমিটি, সিধলা ইউনিয়ন শাখার আয়োজনে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে উক্ত আয়োজনে প্রতিষ্ঠান সহ অংশগ্রহণ করে, বালিজুরী মাদ্রাসা, আহলে সুন্নাত ওয়াল জামায়াত-টেংগুরীপাড়া শাখা, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বালিয়াপাড়া শাখা, বেড়া যুব সুন্নী সংঘ, হযরত ঈমাম হাসান হোসাইন (রাযি) সুন্নী সংগঠন-নওয়াপাড়া, আহলে সুন্নাত ওয়াল জামায়াত-খিচা শাখা, আলোর দিশারী স্কুল-বালিজুরী। এছাড়া বিভিন্ন তরিকত দরবারের ভক্ত মুরীদানসহ স্থানীয় মুমিন মুসলমান অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্তিত ছিলেন-পবিত্র ইদে মিলাদুন্নবী (দ) উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ছাত্র। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেমবৃন্দসহ, সকল সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


ময়মনসিংহের গৌরীপুরে সিধলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‌্যালী অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles