পবিপ্রবি’র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম 

0
63

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নূতন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বুধবার(২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবি আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলো হলো:

(ক) উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে মেয়াদকাল ৪ বছর হবে। (খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। (ঘ). তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং (ঙ). রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২২ আগস্ট সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র শামন্ত স্বেচ্ছায় পদত্যাগ করলে উক্ত পদে পবিপ্রবির ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।


পবিপ্রবি’র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here