বাউফলে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
56

মো. জিয়াউল হক,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪.০৯.২৪) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ‘বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষা পরিবার, বাউফল’ কর্তৃক এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকবৃন্দ উপস্থিত হন।

উক্ত কর্মসূচীতে শিক্ষকরা ফেস্টুন, প্লাকার্ড, ব্যানার ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, আমাদের এখন একটাই দাবি, তা হলো- জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া কোন বিকল্প নেই। আমরা দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আমরা আর কোন বৈষম্য চাই না। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা মাত্র পনের শ’ টাকা দেয়া হয়, যা খুবই অপ্রতুল। তারা আরো বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি স্কুলের শিক্ষকদের শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে পদায়ন বন্ধ রাখতে হবে। কোন শর্ত ছাড়াই বদলি প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন করতে হবে। পাশাপাশি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিও জানান তারা।

এতে বক্তব্য রাখেন, ধানদী কামিল মাদরাসার অধ্যক্ষ, মাও. মো. হাবিবুল্লাহ, ফজলুল হক ফাযিল মাদরাসার সহ. অধ্যাপক (বাংলা) মাও. মো. আইয়ুব আলী, কর্পূর্কাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, জামিয়াতুল মোদার্রেসীন বাউফল উপজেলার সাধারণ সম্পাদক ও চরআলগী মহিলা দাখিল মাদরাসার সুপার, কাজী মাও. ফারুক হোসেন, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহ. শিক্ষক মাইনুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন কর্মসূচী শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।


বাউফলে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here