
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়াতে শুক্রবার ২৮ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংবাদিক আব্দুল মজিদের সভাপতিত্বে দৈনিক জাতীয় সাংবাদিক ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়,এম এ এরশাদ,সহ সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সুমন বার্মা,প্রচার ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কোষাধক্ষ্য আরিফুজ্জামান নয়ন এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ।
বৈষম্য দূর করে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে ডুমুরিয়া উপজেলার যেকোনো সমাজের অসঙ্গতির সংবাদ প্রচারে দৈনিক জাতীয় সাংবাদিক ফোরামের সদস্যরা ঐক্যবদ্ধ হন।












