ঘোড়াঘাটে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

0
51

মোঃ আব্দুল্লাহীল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে চেতনা-নাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আনুমানিক দুপুর ১ টার দিকে ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর কলোনী এলাকার মৃত আব্দুল বারীর ছেলে কাঠ ব্যবসায়ি আবু জাফর আলীর বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক আবু জাফর আলীর সাথে কথা হলে তিনি জানান, আমি ব্যবসার কাজে বাহিরে থাকায় আমার স্ত্রী শাহিনা বেগম বাড়িতে একা অবস্থান করলে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে চেতনানাশক স্প্রে করে কাপড় দিয়ে মুখ বেঁধে বাড়িতে থাকা আলমারিতে ব্যবসার কাজে সংরক্ষিত নগদ ১ লাখ টাকা ও ২টি স্বর্ণের বালা এবং আংটি নিয়ে যায়। খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পাই বাড়ির আসবাবপত্র ও কাপড়-চোপোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাছাড়া আমার স্ত্রী অনেকটা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, খোদাদাতপুর কলোনীর জাফর আলীর বাড়িতে একটি দস্যুতার ঘটনা ঘটছে। আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে তদন্তের কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঘোড়াঘাটে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here