লালমনিরহাটে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
103

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ জেলা গোয়েন্দা পুলিশ।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান,সোমবার রাত সাড়ে ১২ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বঙ্গবন্ধু এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে কালভার্টের উপড় একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে মাদক ব্যবসায়ী এরশাদ আলী (৩৪) কে ছয় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ আলী সদর উপজেলার পঞ্চগ্রাম এলাকার বক্তার আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


লালমনিরহাটে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here