কক্সবাজারে ছাত্রলীগ, শ্রমিক লীগ মিলে দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

0
45

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে জেলা শ্রমিকলীগের সভাপতি ও ছাত্রলীগের সদস্য সহ দুজনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ।

আটককৃতদের মধ্যে একজন শফিকুল ইসলাম কালু (৫০), পিতা- মৃত মনির আহমদ, পশ্চিম বাহারছড়া, কক্সবাজার। ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া, থানা-সদর, জেলা-কক্সবাজারকে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

অপরজন সদ্য নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সদস্য আবু সুফিয়ান নয়ন (২৬), পিতা- আবুল হোসেন, সাং- দরিয়ানগর, ০১নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, সদর, কক্সবাজার, সুগন্ধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আসামিদের থানায় হেফাজতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একধিক অভিযোগ রয়েছে। প্রমাণ সাপেক্ষে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে জানিয়েছেন।


কক্সবাজারে ছাত্রলীগ, শ্রমিক লীগ মিলে দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here