রাজবাড়ী পাংশাতে বাজার করার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় ফেরেনি শামীমা নওরিন

0
85

জাকির হোসেন সরদার,বিশেষ প্রতিনিধি পাংশা রাজবাড়ী

রাজবাড়ী পাংশাতে বাজার করার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় ফেরেনি শামীমা নওরিন (১২) নামের এক কিশোরী।

বৃহস্পতিবার আনুমানিক ১২ ঘটিকার সময় শামীমা নওরিন সয়াবিন তেল ও আটা কেনার উদ্দেশ্যে পাংশা বাজারে তোতার মুদি দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। পাংশা বাজারে তোতার দোকান এবং শামিমা নওরিনদের বাসার দূরত্ব যাওয়া এবং ফিরে আসা ৩০ থেকে ৪০ মিনিটের ব্যবধান। সময় গড়াতে গড়াতে দুপুর অব্দি বাসায় ফিরে না আসায় শামীমা নওরিনের চাচা আতিয়ার মিস্ত্রির উদ্বেগ বেড়ে যায়। অতঃপর প্রতিবেশী সহ পাশের এলাকায় খুঁজতে আরম্ভ করে এবং খোঁজ করতে থাকে শামীমা নওরিনের প্রতিবেশী সহপাঠীদের বাসায়ও। এরপরেও উদ্বিগ্ন আতিয়ার উপায়ান্তর না দেখে অতঃপর মাইকিং করে হারানো প্রচার চালায় শহর জুড়ে, দিন গড়িয়ে রাত অবধি চলে অনুসন্ধান। এরই মাঝে শামীমার চাচী দু-বার পাংশা মডেল থানায় গিয়ে দু-বার পুলিশের সহায়তা চায়, পুলিশও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়।

শামীমা নওরিন পাংশা মডেল প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। খুব অল্প বয়সে শামীমা নওরিন বাবা শাহিন, ও মাকে হারিয়ে চাচা চাচির বাড়িতে লেখাপড়ার মধ্য দিয়ে বড় হয়ে আসছিলো। মেধাবী শামীমা নওরিনের চাচা আতিয়ার (স্থানীয় রাজমিস্ত্রির কন্টাকটার) ও মিসেস আতিয়ার পুলিশের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সবার সহযোগিতা কামনা করেছেন।

পাংশার মডেল থানার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব জিডি পরবর্তী ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন প্রতিবেদককে।


রাজবাড়ী পাংশাতে বাজার করার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় ফেরেনি শামীমা নওরিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here