নড়াইলের লোহাগড়া রাষ্ট্রীয় মর্যাদায় চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম

0
49

খন্দকার ছদরুজ্জামান,জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা দক্ষিণ পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা সরদার রেজাউল ইসলাম (বাল্লোক সরদার) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টা সময় নিজ পৈতৃক বাড়িতে বার্ধক্য জনিত অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ওনার স্ত্রী চার ছেলে ও দুই মেয়ে সহ আরও অনেক গুনিজন রেখে গেছেন।

আজ শুক্রবার ০১ নভেম্বর সকাল ১০:৩০ ঘটিকায় ইতনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়দানে মরহুমের নিজ বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় লোহাগড়া থানা পুলিশের একটি দল গার্ড অফ অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় লোহাগড়া উপজেলা ভূমি কর্মকর্তা জনাব মিঠুন কুমার মৈত্র, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ মিলু শরিফ, সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন সম্পূর্ণ করা হয়।


নড়াইলের লোহাগড়া রাষ্ট্রীয় মর্যাদায় চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here