লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে গরু পাচারকালে যুবক আটক

0
89

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি এলাকায় ভারতীয় সীমান্তে গরু পাচার করতে গিয়ে রোস্তম আলী (৩৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন।

এর আগে ভোরে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯১৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক রোস্তম আলী ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে।

বিজিবি জানায়, ভোরে ভারতীয় ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে অবৈধভাবে ভারতে যান ১০/১২ জন চোরাকারবারি। ফেরার সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে।

এতে সবাই পালিয়ে গেলেও রোস্তম আলীকে আটক করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় আটক রোস্তম আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে বিজিবি।

বিজিবি লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, আটক রোস্তম আলীর বিরুদ্ধে মামলা দিয়ে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে গরু পাচারকালে যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here