নড়াইলে নাশকতা মামলায় সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

0
76

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (৪০) কে গ্রেফতার করেছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম সুমন উপজেলার চাচই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এম এম শরিফুল ইসলামের ছেলে ও ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সোমবার বিকালে বলেন, একটি নাশকতা মামলায় জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়েছে।


নড়াইলে নাশকতা মামলায় সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here