
শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জাতীয় পার্টির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয় তরুণ পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত আহ্বায়ক কমিটিতে মোঃ আলমগীর হককে আহ্বায়ক ও মোঃ সোহেল রানাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন মৃধা ও সদস্য সচিব মোঃ মোড়ল জিয়াউর রহমান জিয়া জেলা জাতীয় তরুণ পার্টির নব-নির্বাচিত আহ্বায়ক মোঃ আলমগীর হক ঠাকুরগাঁও জেলা বাসীর সকলের কাছে দোয়া চেয়েছেন।











