ভোলার লালমোহনে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
40

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ’র সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইনশৃংখলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, খাল দখল ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহবায়ক মো. সোহেল আজীজ শাহীন, সাবেক সভাপতি মো. আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জসিম জনি, সাবেক সহ-সভাপতি মো. মাহবুব আলম, সাবেক যুগ্ম সম্পাদক শাহীন আলম মাকসুদ, সাবেক দপ্তর সম্পাদক মাওলানা আজিম উদ্দিন খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খাঁন আমজাদ, সাবেক সভাপতি মো. মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, জাতীয় সাংবাদিক সংস্থা ‘র লালমোহন উপজেলা সভাপতি শাহিন কুতুবসহ উপজেলার ইলেকট্রিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


ভোলার লালমোহনে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here