দুমকিতে সচিবের কাছে জিম্মি অর্ধ লক্ষাধিক মানুষ ৫০ টাকার জন্ম নিবন্ধনে ১৫০ টাকা আদায়

0
55

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষদের জিম্মি করে ৫০ টাকার জন্ম নিবন্ধন সনদে জনপ্রতি দেড়’শ টাকা আদায় করছেন ইউনিয়ন পরিষদের সচিব। কেউ প্রতিবাদ করলে তার আবেদনে ভুল করে আবার সংশোধনী দেখিয়ে কয়েক দফায় টাকা আদায় করেন তিনি। সচিবের এ বাণিজ্যে নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুয়ী জন্ম নিবন্ধনের কোনো ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উপজেলার ১ নং পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো: রুবেল সরকারি বেঁধে দেওয়া টাকার জায়গায় নিজেই নতুন নিয়ম করেছেন। সে নিয়মে প্রতি জন্ম সনদে দেড়শো থেকে ২০০ টাকা ও জন্ম নিবন্ধনে নাম ভুল হলে সংশোধন বাবদ দেড়শ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ স্থানীয় ও ভুক্তভোগীদের।

জন্ম-নিবন্ধন নিতে আসা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে আলাপকালে তারা বলেন, জন্মনিবন্ধন আনতে গেলে নানা কাগজপত্রের ভুল ধরেন এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

ভুক্তভোগী মো: সাইফুল ইসলাম জানান, দুটি জন্ম নিবন্ধনে সচিব ৩০০ টাকা দাবী করেন। টাকা দিয়ে সরকারি ফি কত জানতে চাইলে তিনি এবিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি উল্টো বলেন, আমার থেকেও অনেক পরিষদে বেশি টাকা নেয় আমিত কমই নেই।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ বলেন, সরকারি নির্ধারিত ফি এর বাইরে কোন বাড়তি টাকা নেয়ার সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি।


দুমকিতে সচিবের কাছে জিম্মি অর্ধ লক্ষাধিক মানুষ ৫০ টাকার জন্ম নিবন্ধনে ১৫০ টাকা আদায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here