
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) উপজেলা প্রতিনিধি:
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৩১/০১/২০২২ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৮.২০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন বাদুরগাছা গ্রামস্থ জনৈক মোঃ ফারুক এর জেসি ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোবারক হোসেন ওরফে কালু (৩০), পিতা- মোঃ ইয়াকুব শেখ, মাতা-পারভিন বেগম, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ২০০(দুইশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস ৩১/০১/২০২২ তারিখ ২১.৪৫ টার সময় জব্দতালিকা করতঃ ডুমুরিয়া থানার মামলা নং-০১, তারিখ- ০১/০২/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করে।













