পটুয়াখালীর দুমকীতে শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

0
56

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকীতে শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীরামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম ইভান সিকদার, দুমকী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আলম মৃধা, উপজেলা কৃষকদলের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাহিদ খান, যুগ্ম আহবায়ক মো: মর্তুজা মোল্লা, সরকারি জনতা কলেজ ছাত্র দলের আহবায়ক আরাফাত হোসেন আরিফ প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পটুয়াখালীর দুমকীতে শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here