আদিতমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

0
68

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়ালিউর রহমার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি’র প্রার্থী রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমল হোসেন। আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক হযরত আলীর সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক ওমর ফারুক, আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক নায়েব আলী, শিক্ষক হাছেন আলী, ছাত্র আশিকুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী আশিকুর রহমান,শুভজিৎ রায় ও শ্রেয়া রায় তমা এবং শ্রেষ্ঠ শিক্ষক হাছেন আলী,সহদেব চন্দ্র রায়, হিলালী বেগম,হাফিজা বেগম ও জান্নাতু্ল নেছা শম্পাকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এর আগে নবীন ছাত্র-ছাত্রীদের রজনী গন্ধা ফুলের পাপড়ী ছিটিয়ে ও স্টিকার দ্বারা বরন করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আদিতমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here