আমতলীতে খাল খনন কাজ উদ্বোধন

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে শুক্রবার সকাল ১১ টায় কৃষিকাজ উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য সুবান্ধী খালের সংযোগ খাল উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন রাওঘা সংযোগ খাল খনন কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামে ৪ কিলোমিটার ভরাট খালের খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

খাল খনন কার্যক্রমের উদ্ভোধনী সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ মো. হামিম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান মৃধা। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান সুজন। এসময় আরো উপস্থিত ছিলেন ঠিকাদার মো. এনামুল হক বাদশা, সাবেক ইউপি সদস্য মো. শাহা আলম মৃধা, মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রিপন মৃধা, হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আরিফ গাজী, যুগ্ম আহবায়ক মো. রফিক মীর, যুগ্ম আহবায়ক মো, জাকারিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আমতলীতে খাল খনন কাজ উদ্বোধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles