শিক্ষিত জাতি গঠন করে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে সরকার কাজ করছে-এমপি শাওন

এম আলাউদ্দিন জামাল:

শিক্ষিত জাতি গঠন করে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকায় হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনে: উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আমলে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে কাজ করছে সরকার।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ সর্বখাতে স্বয়ংসম্পূর্ণ। যা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান মিলন, হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, যুগান্তর প্রতিনিধি মো. জসিম জনি প্রমুখ।
পরে লালমোহন প্রেস ক্লাবে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

শিক্ষিত জাতি গঠন করে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে সরকার কাজ করছে-এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here