প্রস্তুত ইজতেমা ময়দান, প্রথম ধাপে অংশ নেবেন ৪১ জেলার মুসল্লিরা

0
56

অনলাইন ডেস্ক

টঙ্গীতে প্রস্তুত বিশ্ব ইজতেমা ময়দান। তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে আগামী ৩১ জানুায়ারি শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম ধাপ।

এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা। স্থান সংকুলান না হওয়ার কারণে ৬৪ জেলার মুসল্লিরা দুই ধাপে ইজতেমায় অংশ নেবে।

এরপর আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সা’দ অনুসারীরা। ময়দানে টুকিটাকি যেসব কাজ বাকি রয়েছে, তা আজকের মধ্যেই শেষ হবে। বুধবার রাতে থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ শুরু করবেন।

প্রথম ধাপে যেসব জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন-গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষীপুর, চাদপুর, বি.বাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় ও রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলা অংশগ্রহণ করছে।

দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবে-যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলা অংশগ্রহণ করছে।

এ বিষয়ে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ জানুয়ারি ৩১ ও ১, ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি। পুরো ৬৪ জেলাকে  দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বিভিন্ন জেলার মুসল্লিরা জেলাওয়ারী খিত্তায় অবস্থান করবেন। স্থান সংকুলান না হওয়ায় দুই ধাপে ইজতেমার আয়োজন করা হচ্ছে।


প্রস্তুত ইজতেমা ময়দান, প্রথম ধাপে অংশ নেবেন ৪১ জেলার মুসল্লিরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here