ভোলার লালমোহনে তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ

0
81

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ বিতার্কিক দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে রানার্সআপ লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা বিতার্কিক দলকে হারিয়ে ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, বিচারকের দায়িত্ব পালন করেন, অতিরিক্ত কৃষি অফিসার আহসান উল্লাহ, সমাজ সেবা অফিসার মাসুদ তালুকদার , তথ্য সেবা অফিসার খাদিজা খানম রুিপা, যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমন।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল বলেন, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ১লা জানুয়ারি থেকে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দল অংশগ্রহণ করে। তিনটি রাউন্ড শেষে আজ চূড়ান্ত পর্যায়ে ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয় এবং লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা রানার্সআপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেওয়া হয়।


ভোলার লালমোহনে তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here