আমতলীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষানা

0
42

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতললী উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটি ঘোষনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখা।

শুক্রবার রাতে এ কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে আমতলী সরকারী কলেজ শাখায় মো. ইমন মিয়াকে সভাপতি মো.রাহাত প্যাদাকে সাধারন সম্পাদক। আমতলী বন্দর হোসাইনিয়া ফজিল ডিগী মাদ্রাসায় মুশফিকুর রহমান শান্তকে সভাপতি তামজীদ আহম্মেদ সানমুনকে সাধারন সম্পাদক। ইউনুস আলী খান ডিগ্রী কলেজ শাখায় জি এম মেহেদী হাসান সভাপতি ও মো. ওবায়দুল ইসলামকে সাধারন সম্পাদকরে কমিটি ঘোষনা করেছেন বরগুনা জেলা ছাত্র দলের সভাপতি ফায়জুর মালেক সজীব ও সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম রনি।

আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সজীব মো. ইমরান খান বলেন, ত্যাগি নির্যাতিত ছাত্র নেতাদের কমিটিতে গুরুত্বপূর্ন পদ দেওয়ায় আমতলী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদেও সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও বরগুনা জেলা নেতৃবৃন্দদের অভিনন্দন জানাই।

ছাত্রদলের বরগুনা জেলা শাখার সভাপতি ফায়জুর মালেক সজীব ও সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম রনি জানান, আমতলী উপজেলার তিনিটি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি আগামী ২১ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের কাছে জমা দিবেন।


আমতলীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here