দুমকির লেবুখালী পায়রা পয়েন্টে সুপার শপ “স্বপ্নের” উদ্বোধন

0
200

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা পয়েন্টে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী ) বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের ইউনিভার্সিটি স্কয়ার (পাগলার মোড়) সংলগ্ন পায়রা পয়েন্টে’র নিচতলায় ফিতা ও কেক কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন নিউ ভিশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: তারিকুল ইসলাম মনির।

উদ্বোধনকালে তিনি বলেন,স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে।

স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় ঢাকা বিআরটিএ’র হিসাব সহকারী মোঃ মিজানুর রহমান, মো: শফিকুল ইসলাম জাহিদসহ লেবুখালী পাগলার মোর এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ক্রেতারা বলেন, লেবুখালীতে এই প্রথম সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা অভাবনীয় বিষয়। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দর ভাবে চলে সেই দোয়া করি।


দুমকির লেবুখালী পায়রা পয়েন্টে সুপার শপ “স্বপ্নের” উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here