
মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
গোহালাকান্দা মৌজা হইতে ছিলিমপুর, হাটবারেঙ্গা গ্রাম পর্যন্ত ৫০০ মিটার রাস্তা শুভ উদ্বোধন করলেন উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক ও গোহালাকন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ, বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (ফজল) ও ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব।
সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ বক্তব্য রাখলেন তিনি বলেন এই রাস্তার জন্য আমি সহযোগিতা করে আসছি এখনও করে যাবো আবাজতে ইটের সলিন হবে ভবিষ্যতে পিস হবে দেশে সরকার গঠন করে আসলে অনেক উন্নয়ন করা হবে এলাকার জন্য।
বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন তিনি বক্তব্য তে বললেন আপনারা আমাকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান বানিয়ে পরিষদে বসার সুযোগ করে দিলেন আর আমাদের কিছু দায়িত্ব থাকে জনগণের রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি করার জন্য। আমি ইউনোও স্যার এর কাছ থেকে আবদার জানিয়ে রেললাইন এর পাশে কিছু অংশ আর গোহালাকান্দা ছিলিমপুর মৌজা রাস্তার কিছু অংশ করে দিলাম। এখন বর্তমানে যে কাজটা হচ্ছে আল্লাহ তায়ালা রহমতে অনেক বড় একটা কাজ এই রাস্তার জন্য আইডি ফেলিয়ে রাখছি আশা করি ভবিষ্যতে পিস হবে। আর পিস হইলে সরকারের একটা সুবিধা আছে এখন সলিন এর জন্য যে ইট লাগানো হচ্ছে ভবিষ্যতে পিস হইলে এই ইট গুলো রাস্তায় কাজে লাগানো হবে আর পিস এর জন্য অনুমোদন যেহেতু করা আছে দোয়া করি খুব তারাতাড়ি হয়ে যাক। আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন তখন এলাকার মানুষের জন্য সার্বিক সহযোগিতা ও উন্নয়ন কাজ করেছিলেন। আমিও যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের পাশে দাঁড়াবো ও সার্বিক সহযোগিতা উন্নয়ন কাজ করে যাব।
ছাত্র দলের আহবায়ক সালমান রহমান পল্লব তিনি বললেন, রাস্তা হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম এই রাস্তাটি সুন্দর ভাবে রূপান্বিত হইলে মানুষের যাতায়াতের যে একটি দুর্ভোগ তা আশা করি আমরা লাঘুব হবে। আমরা এটির আশায় পরিশুদ্ধ হই। এই অঞ্চলের মানুষ গুলা বাজার ছাড়া নিরুপায় বর্ষাকালে কষ্ট করে যাতায়াত করতে হয়। তিনি আরো বলেন সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ সায়েদ আল মামুন শহীদ ও বর্তমান চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন আনোয়ার হোসেন সাহেব তারা বাস্তবায়নে লক্ষ্য করে কাজ করেছেন আমি সালমান রহমান পল্লব বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই। মানবতা সর্বদিকে আপনাদের পদক্ষেপ হস্তক্ষেপ থাকবে এবং এই রাস্তায় সফলতা কামনা করি ও এলাকাবাসীর সার্বিক মঙ্গল কামনা করি।












