কালিয়ায় সংঘর্ষে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১২

0
57

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফরিদ মোল্লা (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার জেরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১২ জনকে আটক করেছে।

১২ এপ্রিল (শনিবার) বিকেলে নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর সেনাবাহিনী গোপন সংবাদ পায় যে, মোঃ আফতাব মোল্লার (৪৬) নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে। সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই বৈঠকস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, শরিফুল মোল্লা (৪৬), গোলাম হায়দার শেখ (৬৭), হাদিউল (২০), পারভেজ শেখ (৩০), মাহমুদুল হাসান (২০), আফতাব মোল্লা (৪৫), বুলু শেখ (৩৭), আলামিন ইসলাম (৪৫), মোস্তাইন (৩০), হেমায়েত কাজী (৫০), হানিফ মোল্লা (৮৮) এবং আফজাল মোল্লা (৫৫)।

অভিযানে জব্দ করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ঢাল ৫টি, বল্লম ১টি (এসএস পাইপ নির্মিত), বাঁশের সড়কি ১৩টি, ব্যবহারকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ৯টি এবং বাটন ফোন ৩টি।

কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “রাত একটার দিকে আটক ১২ জনকে দেশীয় অস্ত্রসহ কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


কালিয়ায় সংঘর্ষে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here