চাঁদপুরের হাজীগঞ্জে ১২ জনের বিরুদ্বে মামলা

0
127

অনলাইন ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ (হাতকড়াসহ) মাদক, ডাকাতি, ছিনতাইসহ ১৯টি মামলার দুর্ধর্ষ এক আসামি জাকির হোসেন (৩৮)কে নাটকীয় ভাবে ছিনিয়ে নিয়েছে বলে মাদক সেবক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের হ্যান্ডকাপসহ (হাত কড়া) উদ্বার হলেও আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে হাজীগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আসামী ছিনতাইয়ের ঘটনায় এএসআই মোজাম্মেলকে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে শোকজ করাসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে রবিবার(৬ফের্রুয়ারী) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হারুনুর রশিদ।

আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানায় মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে।

পুলিশের সূত্র জানান, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা এলাকা থেকে জাকির হোসেনকে আটক করেন। তবে স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনকে স্থানীয় এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার জন্য সমজোতার মাধ্যমে সুযোগ দেয় বলে অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এ বিষয়টিকে পুজি করে স্থানীয়দের সাথে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অপর পক্ষ পুলিশের উপর হামলা চলার সময় হাতকড়াসহ পালিয়ে যেতে জাকির হোসেনকে সহায়তা করায় সে পালিয়ে যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় হাত কড়া উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আজ রোববার একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, এএসআই মোজাম্মেলকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের চট্রগ্রাম বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


চাঁদপুরের হাজীগঞ্জে ১২ জনের বিরুদ্বে মামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here