চাচাতো দুই বোনের ঘরে দুই যুবক, ধর্ষণের অভিযোগে মামলা

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:

বগুড়ার আদমদীঘিতে চাচাতো দুই বোনের ধর্ষণের অভিযোগে সিহাব হোসেন (২২) ও মিন্টু (২৩)নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিহাব উপজেলার বিহিগ্রাম বাপিহার পাড়া শহিদুল ইসলামের ছেলে ও মিন্টু একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সোমবার সকালে ধর্ষণের শিকার তরুণী দুই বোনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে অভিযুক্ত দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় রবিবার রাতে ভুক্তভোগী এক তরুণী বাবা দুই যুবককে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, চাচাতো দুই বোন নিজ বাড়ির দোতলা একটি ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার রাত দশটার সময় কৌশলে ওই দুই যুবক তাদের ঘরে প্রবেশ করে ধর্ষণ উদ্দেশ্যে তাদের শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেই। তাদের চিৎকারে তাদের পরিবারের লোকজন সেখানে গিয়ে দুই যুবককে আটক করে। মামলায় দাবি করা হয়, বিয়ের প্রলোভনে ওই দুই যুবক থাকা দুই বোনকে এর আগেও বেশ কয়েকবার একাধিক স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি জালাল উদ্দিন জানান, আদমদীঘির একটি গ্রামে গত শনিবার রাতে চাচাতো বোনকে একটি কক্ষে ওই দুই যুবক ধর্ষণ করেন বলে ধর্ষণের শিকার পরিবারের অভিযোগ করেছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সেইসঙ্গে ধর্ষণের শিকার চাচাতো দুই বোনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃত দুই যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


চাচাতো দুই বোনের ঘরে দুই যুবক, ধর্ষণের অভিযোগে মামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here