ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সোনাগাজীতে বিক্ষোভ

ওমর ফারুক খোন্দকার,মালদ্বীপ প্রতিনিধি

“রক্তের হিসাব চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সোনাগাজী উপজেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা।বুধবার (২১, মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহসী যোদ্ধা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য-কে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে উক্ত উপজেলার জিরো পয়েন্টে বিকাল ৪টায় এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীদের কণ্ঠে

“রক্ত ঝরেছে রাজপথ জুড়ে, গর্জে উঠুক কোটি কণ্ঠে,
সত্যের জন্য লড়ছি আজ, পিছু হটার সময় নয় বন্ধুরে!

এছাড়াও বক্তারা বলেন,সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।এটি গণতন্ত্রের কণ্ঠরোধের আরেকটি নিষ্ঠুর অধ্যায়।এই রক্তের হিসাব সরকারকে দিতেই হবে।সাম্যের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

এসময় বক্তারা আরও বলেন, দেশকে বিক্রি করার ষড়যন্ত্র বন্ধ করুন।দেশের মালিক জনগণ,কিছু গুটিকয় লুটেরা নয়।অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিন,জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।না হলে ছাত্রদল রাজপথেই জবাব দেবে।ছাত্রদল রাজপথ ছাড়ে না, আত্মসমর্পণ করে না, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও স্বৈরাচার রুখে দাঁড়ায়।

এদিন বিক্ষোভের নেতৃত্বে ছিলেন, উক্ত উপজেলাধীন ৪নং মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলাল হোসাইন খাঁন, সহ সভাপতি মোহাম্মদ বাবলু,বক্তার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের সভাপতি সাদ্দাম হোসেন সুজন সিনিয়র সহ-সভাপতি দূর্জয় হাসান সম্রাট, ৩নং মঙ্গল কান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ মিঠু, যুগ্ম সম্পাদক মীর আরমান, ৮নং আমিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রুমন, যুগ্ম সম্পাদক শাহেদ আলম, ৭নং সদর ইউনিয়ন ছাত্রদল সদস্য রবিউল আলম সাকিব, রবিন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী আসিফুল ইসলাম আহাদ, সহ-সভাপতি কামরুল হাসান রিমন, দপ্তর সম্পাদক জিয়া উদ্দিন তাসবি।

এছাড়াও অন্যান্য অন্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রাজু, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রদল নেতা বেলাল হোসেন রাহাত এবং পৌর ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম তন্ময়, শাহেদ, সুজন, লিমন, অপু, রুবেল, আজাদ,রকি ভূঁইয়া,অপু প্রমুখ।


ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সোনাগাজীতে বিক্ষোভ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles