ভোলার লালমোহনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

0
63

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান আয়োজন করেছেন ভোলার লালমোহন উপজেলা বিএনপি, পৌরসভা ও অঙ্গসংগঠন।

শুক্রবার (৩০মে) বাদ আছর লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন,সোহেল আজিজ শাহিন, মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: রফিকুল ইসলাম, মিজানুর রহমান হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহীনুল ইসলাম কবির হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মো.বশির হাওলাদার, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ, পৌর শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান হাওলাদার সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আউয়াল।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা, মুসলিম বিশ্বের অন্যতম নেতা ও বিশ্ব নন্দিত নেতা, শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, মহান আল্লাহ্ তায়ালা জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক, উনার পরিবারের সহায় হোক।


ভোলার লালমোহনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here