
মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা
আমতলী উপজেলার অন্যতম বিদ্যাপীঠ উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ এর এডহক কমিটি গঠন করা হয়েছে।
উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ এর সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ফিরোজ আলম তালুকদার। একাধারে তিনি ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যান সমিতির সহ সভাপতি ও আঠারোগাছিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য গত ২৮ মে ২০২৫ইং ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।
উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ এডহক কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব মোহাম্মাদ ইউসুফ আলী অধ্যক্ষ উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ, শিক্ষক সদস্য মো. জসিম উদ্দিন, অভিভাবক সদস্য মো. আবুল কাসেম।
উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ এর নবনির্বাচিত সভাপতি ফিরোজ আলম তালুকদার বলেন, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়াই বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অত্র প্রতিষ্ঠান থেকে এস এস সি সম্পন্ন করেছিলাম আজ প্রিয় বিদ্যাপীঠ এর এই গুরুত্ব পেয়ে সত্যিই আমি অত্যন্ত আনন্দিত অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এজন্য আমি অত্র স্কুল এন্ড কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, সোনাখালী স্কুল এন্ড কলেজে শিক্ষার একটি অনুকূল পরিবেশ গঠন ও অত্র প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করার চেষ্টা করব।
ফিরোজ আলম তালুকদার সভাপতির দায়িত্ব পাওয়া স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আঠারগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের ফিরোজ আলম তালুকদার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে।













