ঝিকরগাছায় বিদ্যুৎ স্পৃষ্টো হয়ে একজন খামারকর্মীর মৃত্যু

0
22

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার বল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম ঝিকরগাছা থানাধীন নওয়ালি দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মোড়ল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বল্লা গ্রামের মো. আনোয়ার সাহদাতের মাছ চাষের পুকুরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন জিয়ারুল। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শক খেয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই মাছের খামারে কাজ করতেন।

প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি


ঝিকরগাছায় বিদ্যুৎ স্পৃষ্টো হয়ে একজন খামারকর্মীর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here